November 6, 2026, 11:55 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

র‍্যালি ও আলোচনা সভায় সিলেটে মে দিবস উদ্‌যাপন: গুরুত্ব পেল গেজেট বাস্তবায়ন

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:

 

 

​সিলেটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সরকারি দপ্তর ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

​দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে নগরীতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
​
​সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্মচারী সংসদের উদ্যোগে সকালে নগরভবন থেকে একটি র‍্যালি বের করা হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে গিয়ে শেষ হয়।

​পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ সময় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​
​সকাল ৯টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশে প্রধান দাবি হিসেবে ‘শ্রমিক অধিকার সংবলিত গেজেট’ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।​ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার। ​স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন। শাহপরান থানা কমিটি ও দক্ষিণ সুরমা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

​
​এদিকে চা বাগান অধ্যুষিত সিলেটে চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনও মে দিবস উপলক্ষে রাজপথে নামে। তারা তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে নগরীতে র‍্যালি ও সমাবেশ করে দৈনিক মজুরি বৃদ্ধি ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।

​সার্বিকভাবে, সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রমজীবী মানুষের এই ঐতিহাসিক দিনটি অতিবাহিত হয়েছে।



ফেসবুকে আমরা