June 6, 2026, 2:53 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত

Reporter Name

মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

 

“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের বিকাশে একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ এপ্রিল-২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে এ বাছাই পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম। এছাড়াও তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল এর শরীর চর্চা শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ক্রীড়া আয়োজনে ৮টি ইভেন্ট শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাডাবি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং মার্শাল আর্টস (কারাতে/উশু/তায়েকোন্দো/জুডো) ও সাঁতার। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য আগামী ২ মে অংমগ্রহণকারী শিশু-কিশোরদের বয়স অবশ্যই ১২ থেকে ১৪ বছর হতে হবে। উপজেলা পর্যায় শেষে পরবর্তীতে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ প্রদান করা হবে।



ফেসবুকে আমরা