August 6, 2026, 11:20 pm
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন

Reporter Name

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়া উপজেলায় বাঐসোনা ইউনিয়ানে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের তুসলুল শরীফের বাড়িতে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ, যশোর অঞ্চলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন উদ্যোমী নারী কৃষক মোছাঃ তাসলিমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়ক, সিমিট বাংলাদেশ, যশোর অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা, কালিয়া, নড়াইল।

এ সময় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে এবং সাশ্রয়ী পদ্ধতিতে ধানের চারা রোপণের কৌশল স্থানীয় কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলা, উৎপাদন ব্যয় হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে জমিতে সমান দূরত্ব বজায় থাকে, ফলে ফলনও ভালো হয়।

এ সময় আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের নানা সুফল নিয়ে বক্তব্য রাখেন কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী। তিনি কৃষকদের সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। পরে মাঠে নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন পরিমাপ করা হয়। উপস্থিত কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং আগামী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 



ফেসবুকে আমরা