November 6, 2026, 8:42 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন, বিশেষ প্রতিনিধি (চুয়াডাঙ্গা):

 

 

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ০৮:৩০ মিনিটে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এক গুরুত্বপর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন:
“বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অনেক সময় বাদী ও বিবাদীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় তারা সঠিক বিচার থেকে বঞ্চিত হন। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যারা আইনি লড়াই চালাতে পারেন না, তাদের জন্য বর্তমান সরকারের লিগ্যাল এইড কার্যক্রম একটি আশার আলো।”

তিনি আরও যোগ করেন যে, বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডাররা যদি আন্তরিকতার সাথে কাজ করেন, তবেই সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হবে।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ শাজাহান আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। সৈয়দ হাবিবুল ইসলাম, বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ডাঃ হাদী জিয়া উদ্দীন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা।
মোঃ শাহিনুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ।
মোঃ মারুফ সারোয়ার বাবু, পাবলিক প্রসিকিউটর ও সভাপতি, জেলা আইনজীবী সমিতি।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড-এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি খরচে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে মামলাজট কমানো এবং দরিদ্র মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিজ্ঞ বিচারকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি চুয়াডাঙ্গার সাধারণ মানুষের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।



ফেসবুকে আমরা