নিজস্ব প্রতিবেদক,
জাতীয়তাবাদী অনলাইন যোদ্ধা দলের নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক ঘোষণায় এই কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মোঃ কামরুল হাসান-কে আহ্বায়ক এবং মোঃ আলী মোল্লা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কাফি নজরুল, মোঃ জাহাঙ্গীর খান, মোঃ হাসান হাওলাদার এবং বিপ্লব কুমার বিপুল-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাঃ সোনিয়া ইসলাম।
নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন: আব্দুল সালাম, আব্দুল আজিজ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রবিন, মোসাঃ ফাতিমা আক্তার, মোসাঃ মাহিয়া মৌ এবং মোসাঃ শামী ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সামিউল কবির ছামি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এদিকে সংগঠনের পরামর্শকও নতুন কমিটির সফলতা কামনা করেছেন এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।