November 10, 2026, 1:18 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নান্দাইলের সেই পৈশাচিকতার বিচার চাই—ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদন

​মানুষের সেবায় এবং মানবিক মূল্যবোধ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সংগঠন ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আমরা ময়মনসিংহের নান্দাইলে এক মায়ের ওপর ঘটে যাওয়া মধ্যযুগীয় বর্বরতার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আড়াই বছরের অবুঝ সন্তানের সামনে টানা ১৫ দিন এক নারীকে বন্দি রেখে যে পৈশাচিক লালসা চরিতার্থ করা হয়েছে, তা কেবল সেই নারীর ওপর নয়, বরং পুরো মানবতা ও আমাদের স্বাধীন বাংলাদেশের ওপর এক কলঙ্কিত আঘাত। যে দেশে আমরা মানুষের জীবন বাঁচাতে রক্ত দিই, সেই দেশেই একদল নরপিশাচ এক মায়ের জীবন ও সম্ভ্রমকে তিলে তিলে ধ্বংস করবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না; শাপলার (ছদ্মনাম) সেই আর্তনাদ আজ আমাদের প্রতিটি সদস্যের হৃদয়কে রক্তাক্ত করেছে এবং সেই আড়াই বছরের শিশুটির চোখের জল আমাদের বিবেককে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে। ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে, এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত চারজন নরপিশাচকে অবিলম্বে গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো হায়না এমন দুঃসাহস দেখাতে না পারে। সেই সাথে ক্ষতিগ্রস্ত মা ও তার আড়াই বছরের শিশুটির সুচিকিৎসা, মানসিক নিরাপত্তা এবং সামাজিক পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পাড়া-মহল্লায় এমন নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে যেন লোকালয়ের পাশে কোনো মা-বোনকে আর কোনোদিন এমন নরক যন্ত্রণার শিকার হতে না হয়। আমরা স্পষ্ট বলতে চাই, অপরাধীরা যে-ই হোক না কেন, তাদের কোনো ক্ষমা নেই এবং এই পৈশাচিকতার বিচার না হওয়া পর্যন্ত ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন রাজপথে ও আইনি লড়াইয়ে শাপলার পাশে থাকবে; আমরা এই স্বাধীন বাংলায় পশুত্বের অবসান এবং দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

​বিনীত,

পরিবার ও সকল সদস্যবৃন্দ,

ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন



ফেসবুকে আমরা