আল -আমিন স্টাফ রিপোর্টার রংপুর ।
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ড্রামে সংরক্ষণ করা ডিজেলে পড়ে আরাফ মিয়া( ২) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। আরাফ সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের পলান পাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে, এর আগে মঙ্গলবার বিকেলে ড্রামে রাখা ডিজেলে ডুবে অসুস্থ হাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান জানান,
আরাফের বাবা বাবু মিয়ার একটি ট্রাক্টর আছে,
সেই ট্রাক্টরের ডিজেলের ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে, সেই টাংকি মেরামতের জন্য মেকানিক এর কাছে পাঠানো হয়।
সেই ট্যাংকের সব ডিজেল একটি কাটা ড্রামে রাখা হয়।
ড্রামে প্রায় পঞ্চাশ লিটার ডিজেল ছিল।
কিন্তু ড্রামে ঢাকনা ছিল না। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শিশু আরাফ পরিবারের অগোচরে হঠাৎ ডিজেলের ড্রামে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে, আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আরাফ এর মৃত্যু হয়।