November 10, 2026, 12:35 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

Reporter Name

 

 

মোঃ নাঈম উদ্দীন

বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

২৫ এপ্রিল, ২০২৬ ইং

 

চুয়াডাঙ্গার হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসা থেকে সিয়াম আহম্মেদ (১১) নামে এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পরই একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা চুয়াডাঙ্গার দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

নিখোঁজ সিয়াম আহম্মেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আবজাল হোসেনের ছেলে। সে স্থানীয় হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সিয়ামের বাবা আবজাল হোসেন মাদরাসায় ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যান। সে সময় সরাসরি ছেলের সঙ্গে দেখা না হলেও মাদরাসার নির্দিষ্ট স্থানে খাবার রেখে তিনি বাড়ি ফিরে আসেন। তবে এর কিছুক্ষণ পরই অর্থাৎ বেলা ৩টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ তাকে জানায় যে, সিয়ামকে মাদরাসা চত্বরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

সিয়ামের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা যখন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, তখনই তাদের কাছে একটি রহস্যময় ফোন আসে। ভুক্তভোগী বাবা আবজাল হোসেনের অভিযোগ অনুযায়ী, ০১৯৪৩-০২৮৪৮১ নম্বর থেকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি সিয়ামের সন্ধান দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

 

পরবর্তীতে ফোন দাতার সাথে পরিবারের দরকষাকষি হয় এবং একপর্যায়ে ১০ হাজার টাকায় বিষয়টি রফা হয়। তবে সিয়ামের পরিবার শর্ত দেয় যে, টাকা পাঠানোর আগে সিয়ামকে ভিডিও কলে দেখাতে হবে অথবা তার সাথে কথা বলতে দিতে হবে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের হাতে পৌঁছেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

ছেলের কোনো সঠিক সন্ধান না পেয়ে এবং অপহরণের আশঙ্কায় চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে সিয়ামের পরিবার। এ ঘটনায় গতকাল শুক্রবার সিয়ামের বাবা বাদী হয়ে দর্শনা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন।

 

তবে মাদরাসা থেকে একটি শিশু কীভাবে দিনের আলোয় নিখোঁজ হলো এবং সিসিটিভি বা নিরাপত্তার কোনো ত্রুটি ছিল কি না, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:

“ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে, আমরা সেই সূত্র ধরে নিখোঁজ ছাত্রকে উদ্ধার এবং মুক্তিপণ চক্রটিকে শনাক্ত করার জন্য কাজ করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আশা করা যাচ্ছে দ্রুতই ছাত্রটিকে উদ্ধার করা সম্ভব হবে।”

 

এলাকাবাসীর দাবি, মাদরাসাগুলোতে ছাত্রদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন এবং এ ধরনের মুক্তিপণ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। নিখোঁজ সিয়ামকে ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে তার পরিবার।



ফেসবুকে আমরা