September 22, 2026, 2:53 am
শিরোনাম:
পিতৃ-শূন্যতা ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তাহিরপুরের যাদুকাটায় লাগামহীন চাঁদাবাজি: দিশেহারা নৌ-শ্রমিক, হুমকির মুখে পরিবেশ

Reporter Name

আমির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের আধার ‘রূপের রানী’ খ্যাত যাদুকাটা নদী এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। গত দুই দশকে ড্রেজার ও স্যালো মেশিন দিয়ে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে নদীর প্রস্থ প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এশিয়ার বৃহত্তম শিমুল বাগানসহ আশপাশের গ্রামগুলো এখন বিলীন হওয়ার পথে। তবে পরিবেশ বিপর্যয়ের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে এখানকার বেপরোয়া চাঁদাবাজি। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে একদল অসাধু ব্যক্তি বালুমহাল নিয়ন্ত্রণ করলেও ক্ষমতার পরিবর্তনের পর প্রেক্ষাপট বদলেছে; কিন্তু কমেনি দৌরাত্ম্য। বর্তমানে বিএনপির একটি প্রভাবশালী চক্র নেপথ্যে থেকে এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত টোলের তোয়াক্কা না করে প্রতিটি বাল্কহেড বা নৌকা থেকে নির্ধারিত ৩০ পয়সার পরিবর্তে ১ টাকা ৩০ পয়সা পর্যন্ত আদায় করা হচ্ছে। ফাজিলপুর এলাকায় চারটি ভিন্ন পয়েন্টে ঘর তুলে ‘যাদুকাটা-১’ ও ‘যাদুকাটা-২’ নামে অবৈধভাবে এই রয়্যালটি তোলা হচ্ছে। বিআইডব্লিউটিএ, উপজেলা প্রশাসনের ক্যাশ কালেকশন এবং ইজারাদারের টোল—সব মিলিয়ে কয়েক স্তরের এই চাঁদাবাজিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ শ্রমিকদের। ভুক্তভোগীদের দাবি, দাবিকৃত অতিরিক্ত অর্থ না দিলে শ্রমিকদের আটকে রেখে শারীরিক নির্যাতন করা হচ্ছে। ইজারাদার জবা মিয়া ও তার ভাই সারোয়ার আলমের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট এই পুরো প্রক্রিয়া পরিচালনা করছে বলে অনুসন্ধানে জানা গেছে। এমনকি তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা লাঞ্ছিত ও ব্ল্যাকমেইলের চেষ্টার শিকার হয়েছেন। জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিলেও দৃশ্যমান কোনো প্রতিকার মেলেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে স্থানীয় ভূমি কার্যালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করলেও কার্যকর ব্যবস্থা নিতে আইনি ও কারিগরি সীমাবদ্ধতার কথা বলছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের দাবি, নির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ছে। সব মিলিয়ে যাদুকাটা নদী এখন এক শক্তিশালী সিন্ডিকেটের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা নিরসনে সামাজিক প্রতিরোধ ও কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।



ফেসবুকে আমরা