November 6, 2026, 6:34 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ইলিয়াস আলীর অপেক্ষায় ১৪ বছর: গুম রহস্য উন্মোচনের পথে প্রসিকিউশন

Reporter Name

 মোঃ আব্দুর রব (সিলেট বিভাগীয় প্রধান)

 

​দ্রুতই সমাধান হতে যাচ্ছে সিলেট বিভাগের অহংকার ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের রহস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

​তদন্তে উঠে আসা নতুন তথ্য চিফ প্রসিকিউটর জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী থেকে ইলিয়াস আলীকে অপহরণের আগে ১৪ এপ্রিল সিলেটের দুই ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার ও জুনায়েদকে অপহরণ করা হয়। এই দুই ঘটনার মধ্যে গভীর যোগসূত্র খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। ঘটনার রাতে ব্যবহৃত ৮টি টেলিফোন কলের সিডিআর রেকর্ড সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ করে দেখা গেছে সে রাতে ইলিয়াস আলীকে নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছিল।

​জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিএফআই-এর তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ডে তিনি স্বীকার করেছেন যে, তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব-১ এই অভিযান পরিচালনা করে। ওই সময় ডিজিএফআই-এর দুজন মেজর সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। এছাড়াও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার সাক্ষ্য থেকেও ইলিয়াস আলীর গুম সংক্রান্ত এভিডেন্স সংগ্রহ করা হয়েছে।

​সিলেটবাসীর দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ ১৪ বছর ধরে নিখোঁজ প্রিয় নেতার অপেক্ষায় প্রহর গুনছে সিলেটবাসী। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের মাঝে আশার আলো সঞ্চার হয়েছে। ইলিয়াস আলীর পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং ঘটনার দিন প্রত্যক্ষদর্শীদের সাক্ষী করার প্রক্রিয়া চলছে।

​তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ কনস্ট্রাকটিভ রিপোর্ট সাবমিট করার আশাবাদ ব্যক্ত করে চিফ প্রসিকিউটর বলেন, “আমরা বিশ্বাস করি প্রকৃত ঘটনা উদঘাটন করতে সক্ষম হব।” এদিকে সিলেটের সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি—জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই।



ফেসবুকে আমরা