November 6, 2026, 7:27 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাগরদিঘীর পাড় ওয়াকওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা: আটক ৩

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

​সিলেট: নগরীর সাগরদিঘীর পাড় ওয়াকওয়ে এলাকায় ফের দম্পতিকে উত্যক্ত ও ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এ সময় একদল যুবক তাদের ঘিরে ধরে স্বামী-স্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে যুবকরা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

​ঘটনাস্থলে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

​আটককৃতরা হলেন:

  • ​সাদিকুল হক সাদিক (২০): সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মো. আছাদ আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর কুমারগাঁওয়ে বসবাস করেন।
  • ​অর্পন বিশ্বাস (২১): কিশোরগঞ্জের ইটনা থানার জয়সিন্ধি গ্রামের রসরাজ বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি মিরবক্সটুলা আজাদী ১০৯ নম্বর বাসার বাসিন্দা।
  • ​রিফাত (২২): কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের শওকত আহমেদের ছেলে। তিনি নগরীর তাঁতীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

​উল্লেখ্য, এর আগেও একই ওয়াকওয়েতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও ছাত্রীকে উত্যক্ত এবং অর্থ দাবির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছিল। বারবার এমন ঘটনায় স্থানীয় ও দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



ফেসবুকে আমরা