ওসমানী নগর উপজেলা প্রতিনিধি : ইব্রাহিম খান ইমন
ওসমানী নগর উপজেলার ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন।
নবম শ্রেণির শিক্ষার্থী আনিশা আক্তার ঝুমা ও হাম্মাদ উল্লাহ আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা হাজী আনছার আহমদ চৌধুরী, কলারাই বাজারের সেক্রেটারি আরশ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী ও আমির হামজা চৌধুরী, অভিভাবক মিসফা বেগম, পল্লী চিকিৎসক ও সমাজসেবক ডা. মুকুন্দ লাল নাথ, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়েছ আহমদ এবং সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, সঞ্জিত বালা, মোঃ আসাদুল ইসলাম সজিব, তোহাল আহমদ, সুহেল আহমদ, লাকী রানী দাস, মৌসুমী বেগম এবং অফিস সহকারী সাদিকুজ্জামান শাওন।
অনুষ্ঠানের শেষপর্বে কলারাই বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী ওলিউর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।