রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটক করা হয়। আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশি তৎপরতা ও মামলার বিবরণ:
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান:
নেপথ্য ঘটনা:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে স্বপন কিছু দিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি কৌশলে সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পথেই তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন।
এসআই শফিউল ইসলাম আরও বলেন, “আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।”