October 9, 2026, 12:10 pm
শিরোনাম:
দখলের রাজনীতি ও সন্ত্রাসের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ: আর কতদিন এই নীরবতা গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অভিনন্দন জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ০৮/১০/২০২৬ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ২০২৬ ইং বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “অভিযানে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।” ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রদল-শিবিরের উত্তেজনা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, রাস্তার উপর শিবিরের নবীনবরণ ও অধ্যক্ষের পদত্যাগ দাবি শেওলা-জকিগঞ্জ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি সাবেক ছাত্রদল নেতা মোঃতাকিউল ইসলাম ইউপি চেয়ারম্যান প্রার্থী ঝিনাইদহে এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা পেয়ে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় দুই শতাধিক যুবকের অংশগ্রহণ 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা

Reporter Name

 

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেটের বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি শরিফ উদ্দিন জানান বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর যুবদলের সভাপতি সামাদ তাফাদার বাবেল।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সিলেট জেলা যুবদলের খয়রুল ইসলাম প্রাণী, শহীদ জিয়া স্মৃতি সংসদ বিয়ানীবাজারের আহ্বায়ক ফাহিম শাকিল অপু, আরাফাত রহমান কোকো বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক অলিউ রহমান তারেক, শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব এবং সাবেক সিলেট জেলা যুবদলের আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান
পথসভায় বক্তারা সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে সামাদ তাফাদার বাবেল নবগঠিত সিলেট জেলা যুবদলের কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটির নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে বিয়ানীবাজার পৌর শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



ফেসবুকে আমরা

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ০৮/১০/২০২৬ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ২০২৬ ইং বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “অভিযানে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”