হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার (সিলেট):
দীর্ঘ দুই দশকের বিভক্তির অবসান ঘটিয়ে এক অভূতপূর্ব ঐক্য ও উৎসবমুখর পরিবেশে সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনীতিক, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সামাজিক-সাংশ্কৃতিক সংগঠন এবং প্রবাসী পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।
অভিনন্দন বার্তায় বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোলাপগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও গণমানুষের অধিকার আদায়ে ক্লাবটির ভূমিকা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক অভিনন্দন বার্তায় বলেন, “নির্বাচন হলো নেতৃত্ব বিকাশের এক অনন্য সুযোগ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সারা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।”
একই আসনের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন পর এই নেতৃত্বের মাধ্যমে গোলাপগঞ্জে দায়িত্বশীল সাংবাদিকতার নতুন দ্বার উন্মোচিত হবে।”
এছাড়া অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক-প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা এম এ ছায়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা ফয়সল আহমদ এবং ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম সাইফুর রহমান।
উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস আলম ও লিটন আহমদ তাঁদের পৃথক বার্তায় উল্লেখ করেন, “দীর্ঘদিনের বিভেদ ভুলে সাংবাদিকদের এই ঐক্য পেশাগত মর্যাদা ও এলাকার মানুষের কথা তুলে ধরার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”
আন্তর্জাতিক পরিসর থেকেও গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই (সংযুক্ত আরব আমিরাত)-এর পক্ষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন এক বার্তা পাঠিয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাফল্য কামনা করেন।
একই সাথে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ (অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, অ্যাডভোকেট সলমান উদ্দিন আহমদ ও ওবায়দুর রহমান ফাহমী), বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি (সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম), গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব (সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ), গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ (নোমান মাহফুজ ও ফখরুল ইসলাম শাকিল) এবং সিলেট হিউম্যান এইড-এর পক্ষে অর্থ সম্পাদক আবু জাহিদ মাহিম।
বিভিন্ন শিক্ষা, সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানান মীরগঞ্জ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নুরুল আম্বিয়া, বিশ্বনাথ ইউএনও অফিসের কর্মকর্তা রোমান আহমদ নোশাদ, সৌরভ সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুস সালাম সমাজ কল্যাণ সংস্থা, আল ইখওয়ান সোসাইটির সদস্য সচিব হাফিজুল ইসলাম লস্কর, ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ’, গোলাপগঞ্জ রিপোর্টার্স ক্লাব এবং আইইএলটিএস ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা তাউহিদ আহমেদ সৌরভ।
সবকটি অভিনন্দন বার্তাতেই বক্তারা একমত প্রকাশ করেন যে, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে গোলাপগঞ্জ প্রেসক্লাব আগামী দিনে সাংবাদিক সমাজের কল্যাণ ও এলাকার সার্বিক অগ্রযাত্রায় দিশারী হিসেবে কাজ করে যাবে।