April 21, 2026, 12:32 pm
শিরোনাম:
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা: ১ দিনের মধ্যে আসামি গ্রেপ্তার

Reporter Name

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার :

 

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে ঘাতক মো. মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ ও মোহনপুর থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বেলগাছি পাঠক ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মজিবর ওই এলাকারই বাসিন্দা এবং মামলার ১ নম্বর আসামি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও র‍্যাব জানায়, নিহত আলমগীর হোসেন পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) ভোরে তিনি ভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক ৮টার দিকে আসামি মজিবর ও তার সহযোগীরা তানোরের কালিগঞ্জ হাট থেকে আলমগীরের ভ্যানে চড়ে মোহনপুরের বেলগাছি গ্রামে আসেন।

গন্তব্যে পৌঁছানোর পর আলমগীর আসামিদের ভ্যান থেকে নামতে বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মজিবর ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে ইট ও বাঁশের লাঠি দিয়ে আলমগীরকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামিরা আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৫ (সিপিএসসি) ও মোহনপুর থানা পুলিশ দ্রুত ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন প্রধান আসামি মজিবর বেলগাছি পাঠক ক্লাব এলাকায় লুকিয়ে আছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

“হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমাদের আভিযানিক দল মাঠে নামে। প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”- র‍্যাব-৫

মোহনপুর থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।



ফেসবুকে আমরা