September 20, 2026, 3:00 pm
শিরোনাম:
জমিজমা বিরোধ নিয়ে পরিকল্পিত হামলায় কামাল মাস্টার আহত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: উসকানিমূলক প্রচারণা ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক নড়াইলে দেশীয় অস্ত্রসহ কোর্ট চত্বর থেকে ১১ জনকে আটক করেছেন নড়াইল সদর থানা পুলিশের একটি দল,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার!

Reporter Name

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার

 

রাজশাহী মহানগরীতে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোট ৩৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৫৩০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরএমপি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় একই গ্রামের মো. এসারুল ইসলামের স্ত্রী মোসা. শারমিন বেগম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মো. টিয়া আলমের ছেলে মো. অনিক (২৩) পালিয়ে যায়।

এরপর একই দিন রাত আনুমানিক পৌনে ৮টার দিকে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. মিনারা খাতুন (৬১), মো. রাকিবুল হাসান (৪০), মো. সামসুজ্জামান আজাদ ওরফে মামুন (৪৫) এবং মো. তাজবীর খান ওরফে দীন ওরফে দ্বীপ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কেশবপুর নদীর ধার এলাকার মোসা. সাথী খাতুন (৩৬) পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত এবং পলাতক আসামির ফেলে যাওয়া স্থান থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৫ হাজার ৩০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত মিনারা খাতুনের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। তাজবীর খান ওরফে দ্বীপের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলা এবং পলাতক সাথী খাতুনের বিরুদ্ধে রাজপাড়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা