September 18, 2026, 9:07 pm
শিরোনাম:
নকশা ও বিল অনুমোদন নিয়ে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ,তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক,কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।  ভক্তি ও মেধার অপূর্ব মেলবন্ধন: স্বামীবাগ আশ্রমে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট–২০২৬’-এর জেলা পর্যায় শুরু ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

Reporter Name

সুবর্ণবিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আটককৃতদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কালীগঞ্জের রাসেল (২৪), কোটচাঁদপুরের লিটন (৩২), যশোরের চৌগাছার আল আমিন (২৩), কোটচাঁদপুরের রতন দাস (৫৮) ও সুমন মির্জা (৩৫)।

পুলিশ সূত্রের খবর, আসামিরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে সেবন করছিলেন। একইসঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে মাতলামি করে এলাকায় জনশান্তি ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করে।

আটকের পর আসামিদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। সেখানে সাক্ষ্য, প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন আদালত।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা