September 19, 2026, 10:37 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহ জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এবং কোয়ালিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর যৌথ উদ্যোগে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক জমকালো ও প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় ‘ঝিনাইদহ জেলা ফারিয়া একাদশ’ এবং ‘শাহিন ঢালী স্পোর্টিং ক্লাব’। ঐতিহ্যবাহী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় দুই দলের খেলোয়াড়দের মাঝে চমৎকার ক্রীড়াশৈলী ও তুমুল প্রতিদ্বন্দিতা দেখা যায়। মাঠজুড়ে উপস্থিত দর্শকদের করতালি ও উন্মাদনা ম্যাচটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় শাহরিয়ার রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং সুসংগঠিত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফারিয়া ও কোয়ালিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা ও খেলাধুলার চর্চা ঝিনাইদহের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান করবে।”

অনুষ্ঠানে ফারিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কোয়ালিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা