September 19, 2026, 6:29 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গার সকল দপ্তরপ্রধানের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে সকল দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ই সেপ্টেম্বর রবিবার ২০২৬ খ্রিঃ সকাল ০৯:৪৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাননীয় সংসদ সদস্য, ৩০৫ মহিলা আসন-৫। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব লুৎফুন নাহার, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান কর্মসূচি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন। একইসঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, জনসেবা এবং আন্তঃদপ্তর সমন্বয়-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সকল সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় একই স্থানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি জেলার উন্নয়ন ও জনসেবাকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা