স্টাফ রিপোর্টারঃ
বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ-এর পিতা নিয়ামত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০:৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক), হৃদরোগ, কিডনি জটিলতা এবং ফুসফুসের infections-এ ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। সোমবার (০৭ সেপ্টেম্বর ২৬) এক যৌথ শোকবার্তায় বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজি আবুল কাশেম রুমন, সহসভাপতি ডা. আক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজুল ইসলাম লস্কর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যরা যাতে এই অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।