November 6, 2026, 9:50 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

সিলেট নগরীতে আশঙ্কাজনকহারে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
অপরাধীদের সাথে পুলিশের সখ্যতা গড়ে ওঠায় অপরাধ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

০৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তাদের অভিযোগ, বর্তমান সরকারকে পরিকল্পিতভাবে বেকায়দায় ফেলতে পুলিশের ভেতরে থাকা একটি অসাধুচক্র নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে।

স্বেচ্ছাসেবক দল নেতা মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে ও জাসাস নেতা মুহিবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, “সিলেট নগরীতে বর্তমানে দিনে-দুপুরে ছিনতাই, চুরি ও ডাকাতি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

এমনকি খোদ পুলিশ প্রশাসনের চোখের সামনে এসব অপরাধ ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

সমাবেশে বর্তমান পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুসের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, পুলিশ কমিশনার অপরাধ দমনের চেয়ে অপরাধকে আড়াল করতে বেশি সচেষ্ট।

সম্প্রতি সাংবাদিকদের ওপর ছিনতাইয়ের ঘটনাকে তিনি ‘মিথ্যা গল্প’ বলে উড়িয়ে দিয়ে গণমাধ্যমকর্মীদের অপমান করেছেন।

তিনি সিলেটকে লন্ডনের চেয়েও নিরাপদ দাবি করে জনগণের সাথে ব্যঙ্গ করছেন।

মূলত; তিনি এবং শাহপরাণ থানার ওসিসহ কিছু কর্মকর্তা এখনো ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের দুই মাস পার না হতেই একটি চক্র সুপরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

একদিকে পুলিশ অপরাধীদের লালন করছে, অন্যদিকে নিরীহ বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানি ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করছে।

এয়ারপোর্ট থানায় একজন নারীর ছিনতাইকারী শনাক্ত হওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার না করে তালবাহানা করছে বলে সমাবেশে জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুণ্যভূমি সিলেটের শান্তিপ্রিয় মানুষ আজ আতঙ্কিত।

অবিলম্বে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা না হয়।

তবে সিলেটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কঠোর গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন |



ফেসবুকে আমরা