November 6, 2026, 9:50 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আসাদুজ্জামান আসাদ নাটোর বিএনপির এক ত্যাগী নেতা: সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)

দৈনিক মুক্তি সমাচার

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাটোর জেলা শাখার সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. রফিকুল ইসলাম।
​সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, “আসাদুজ্জামান আসাদ একজন অত্যন্ত ত্যাগী, সৎ ও দক্ষ সংগঠক। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ও নিরলস প্রচেষ্টায় নাটোরে বিএনপির হারানো ভিত্তি পুনরায় শক্ত হয়েছে এবং জেলার চারটি আসনেই বিএনপি সুসংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়েছে।” রফিকুল ইসলাম আরও উল্লেখ করেন যে, আসাদ সাহেবের মাঝে তিনি নাটোর-৪ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক সাহেবের আদর্শিক নেতৃত্বের ছায়া দেখতে পান।
​নিজের রাজনৈতিক জীবনের সংগ্রামের স্মৃতি চারণ করে এই সাবেক সেনাসদস্য বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে এবং দলের ভেতর ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী চক্রের দ্বারা আমি বারবার নির্যাতিত ও নিগৃহীত হয়েছি। শত বাধা ও প্রতিকূলতার মাঝেও শহীদ জিয়ার আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারেনি।”
​তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষ করে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “তৃণমূল শক্তিশালী হলেই দল ও দেশ ভালো থাকবে। বর্তমানে আসাদুজ্জামান আসাদের নির্দেশনায় নাটোরে বিএনপি অদ্যবধি সকল সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত সচেষ্ট রয়েছে। এখন সময় এসেছে সঠিক নেতৃত্বের মূল্যায়ন করে দলকে আরও সুসংগঠিত করার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার।”



ফেসবুকে আমরা