November 6, 2026, 7:05 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাহাড়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে বরণের প্রস্তুতি

Reporter Name

 

রুপম চাকমা বাঘাইছড়ি,রাঙ্গামাটি

বিদায়ী বছরের সব গ্লানি, দুঃখ-বেদনা আর অপূর্ণতাকে পেছনে ফেলে নতুন আশায় বুক বেঁধে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পাহাড়ি জনপদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পুরো এলাকায়।

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। রঙিন আলোকসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় পাহাড়ি আদিবাসি শিল্পীরা।

থাকছে নাচ, গান, আবৃত্তি ও পাহাড়ি সংস্কৃতির নানা উপস্থাপনা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উৎসবকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ। অনেকেই পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে নতুন বছরকে বরণ করতে এসেছেন। তাদের মতে, শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে নতুন বছর শুরু করা এক ভিন্ন অনুভূতি।
সব মিলিয়ে, আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্ন নিয়ে পাহাড় প্রস্তুত নতুন বছরকে বরণ করতে। বিদায়ী বছরের সব ক্লান্তি ভুলে নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সবার জীবন—এই প্রত্যাশাই এখন সবার মুখে।



ফেসবুকে আমরা