November 11, 2026, 6:30 pm
শিরোনাম:
ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে কালী পূজা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক

Reporter Name

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের বিরামপুর থানায় গ্রাম পুলিশের নিয়মিত প্যারেড ও দিকনির্দেশনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিরামপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও গ্রাম পুলিশকে আরও সক্রিয়, সতর্ক ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।প্যারেডে ওসি আব্দুর রাজ্জাক বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।

কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে হবে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে গ্রাম পুলিশের সরাসরি যোগাযোগ থাকায় অপরাধ প্রতিরোধে তাদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। নিজ নিজ এলাকায় অপরাধীদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখা এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে তথ্য দিতে হবে।তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

তাই উপজেলার প্রতিটি ইউনিয়নে অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পুলিশ ও গ্রাম পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় বিরামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের দিকনির্দেশনামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

মোবাইল নং ০১৭২০৫৭৪৪৪৫



ফেসবুকে আমরা