November 11, 2026, 6:30 pm
শিরোনাম:
ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে কালী পূজা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন

Reporter Name

গোবিন্দ রায়, স্টাফ রিপোর্টার (বগুড়া)

 

বগুড়ার ধুনটে ড্রেন নির্মাণকাজের শ্রমিকদের মজুরি পরিশোধ না করা এবং কাজের সরঞ্জাম ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার আব্দুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ধুনট পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাব-কন্ট্রাকটর মো. জিয়াউর রহমান জিয়া। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় ধুনট বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

 

লিখিত বক্তব্যে জিয়াউর রহমান জিয়া জানান, তিনি ধুনট পৌরসভার সদর ইউনিয়নের পাকুরিয়াটা গ্রামের ওসমান গনির ছেলে। প্রায় এক বছর আগে ধুনট বাজারের জিরো পয়েন্ট থেকে পূর্ব ভরণশাহী হয়ে ইছামতী নদী পর্যন্ত প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ইউড্রেন নির্মাণকাজের দায়িত্ব পান ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের ঠিকাদার আব্দুর রশিদ। পরে ঠিকাদার তাঁকে হেডমিস্ত্রি ও সাব-কন্ট্রাকটর হিসেবে ১৮ শতাংশ হারে কাজ করার প্রস্তাব দিলে তিনি তাতে সম্মত হন।

 

জিয়া বলেন, কাজটি বাস্তবায়ন করতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী ও সরঞ্জাম সংগ্রহ করেন। এর মধ্যে শাটারিংয়ের কাঠ, স্টিল বোর্ড, প্লেট তৈরির সরঞ্জাম, তেল-মবিল, লোহা, ফোম, বাঁশসহ বিভিন্ন উপকরণ ছিল। এসব সরঞ্জাম ও আনুষঙ্গিক খাতে তাঁর প্রায় চার লাখ টাকার সম্পদ ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও জানান, টানা নয় মাস ধরে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিয়ে নির্মাণকাজ করেন। এ সময়ে শ্রমিকদের মজুরি বাবদ প্রায় ৩০ লাখ টাকা পাওনা হয়েছে বলে তাঁর দাবি। এর বিপরীতে ঠিকাদার তাঁকে এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা দিয়েছেন। বাকি টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

 

জিয়ার অভিযোগ, গত ১৯ অক্টোবর ঠিকাদার আব্দুর রশিদের ধুনট বাজারের রডের দোকানে শ্রমিকদের পাওনা টাকা চাইতে গেলে তাঁকে পরদিন হিসাবের খাতা নিয়ে আসতে বলা হয়। পরদিন হিসাবের খাতা নিয়ে গেলে ঠিকাদার তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, খাতা কেড়ে নেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁকে আর কাজ করতে হবে না বলে জানিয়ে দেন।

 

এ সময় জিয়া তাঁর পাওনা টাকা পরিশোধ এবং নির্মাণকাজে ব্যবহৃত সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, শ্রমিকদের ঘাম ঝরানো টাকা ও আমার কষ্টের উপার্জনে কেনা মালামাল ফেরত পাচ্ছি না। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই ন্যায়বিচারের আশায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

 

ঘটনার বিষয়ে পূর্ব ভরণশাহী এলাকার মো. ইউনুছ আলী ও মো. রনজু মিয়াসহ কয়েকজন অবগত আছেন বলে জানান জিয়া। এ ঘটনায় তিনি ধুনট পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াইবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সাংবাদিক সম্মেলনে জিয়াউর রহমান জিয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাঁর পাওনা টাকা ও নির্মাণসামগ্রী ফেরত পাওয়াসহ ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।



ফেসবুকে আমরা