November 10, 2026, 4:55 pm
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি?

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর

 

(কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, ইউনানী গবেষক ও চিকিৎসক)

সময় বড়ই অদ্ভুত এক বাঁক নিয়েছে। আজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা উল্টালে বা স্ক্রিন স্লাইড করলেই এক অদ্ভুত বিপরীতধর্মী স্রোত আমাদের চোখ এড়ায় না। একদিকে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে গ্ল্যামার আর বাহ্যিক প্রদর্শনীকে ‘বিশ্বজয়’ হিসেবে চালিয়ে দেওয়ার এক প্রাণপণ চেষ্টা চলছে, অন্যদিকে আমাদেরই দেশের সাধারণ ঘরের সন্তানরা, কোরআনের হাফেজরা নীরবে-নিভৃতে বিশ্বমঞ্চে ইসলামের সুমহান বাণী ও কোরআনের সুরের মায়াজালে বিশ্বজয় করে দেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দিচ্ছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বক্তব্য আমাদের এই দুই বিপরীত ধারার কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়। একদিকে এক তরুণী মডেলের আত্মবিশ্বাসী উচ্চারণ— “মা আমাকে বলেছেন, যাও, বিশ্ব জয় করে আসো… আমার জয় হলে আসলে বাংলাদেশই জিতে যাবে।” — যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মঞ্চ থেকে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন। অন্যদিকে, আমাদের জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজদের অবিস্মরণীয় সাফল্য এই ধারণাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে দাঁড় করিয়েছে।

 

কিন্তু প্রশ্ন হলো? বিশ্বজয় আসলে কিসের মাধ্যমে অর্জিত হয়? বাহ্যিক আবরণ উন্মোচন করে শরীরসর্বস্ব প্রদর্শনী আর কর্পোরেট গ্ল্যামারের আলোয়, নাকি মেধা, মনন, শালীনতা এবং কোরআনের আলোয়?

 

ইতিহাস সাক্ষী, যে জাতি নিজের সংস্কৃতি, কৃষ্টি ও শালীনতাকে জলাঞ্জলি দিয়ে অন্যের মাপকাঠিতে নিজেকে মাপতে শুরু করে, তারা বিজয়ের আনন্দ পেলেও আত্মিক দেউলিয়াত্ব থেকে মুক্ত হতে পারে না। কাপড় খুলে কিংবা শালীনতার সীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের যে সংস্কৃতি আজ পশ্চিমা দুনিয়া থেকে আমদানিকৃত, তা কোনোভাবেই আমাদের সমাজ, ধর্ম ও সংস্কৃতির সঙ্গে যায় না। বরং এমন বিজয়ের মধ্য দিয়ে যারা নিজেদের পরিচিতি খুঁজতে যান, তাঁদের অর্জিত তথাকথিত সাফল্য আমাদের মুসলিম জাতিসত্তা ও বাঙালি সংস্কৃতির জন্য চরম লজ্জার ও আত্মোপলব্ধির বিষয়।

 

এর বিপরীতে দাঁড়িয়ে দেখুন আমাদের দেশের হাফেজদের দিকে। তাঁরা কোনো অর্ধনগ্ন মঞ্চের আলোয় নিজেদের সঁপে দেন না; বরং বুকে আল্লাহর কালাম ধারণ করে সৌদি আরব, মিসর, কুয়েত কিংবা ইউরোপ-আমেরিকার বড় বড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। বিচারকদের মন জয় করেন তাঁদের নিখুঁত উচ্চারণ, সুরের মূর্ছনা আর নৈতিক চরিত্র দিয়ে। যখন তাঁদের গলায় বিশ্বজয়ের মুকুট ওঠে, তখন শুধু সেই কিশোর বা তরুণটি জেতেন না, বিজয়ী হয় গোটা বাংলাদেশ, বিজয়ী হয় পবিত্র কোরআনের শাশ্বত আলো।

 

এই মুখবন্ধের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি বা বিশেষ পেশার প্রতি অবমূল্যায়ন নয়; বরং এটি আমাদের চিন্তার জায়গাগুলোকে পরিষ্কার করার এক বিনম্র প্রয়াস। আমাদের যুবসমাজকে বুঝতে হবে, আসল বিজয় শরীর প্রদর্শনে নয়, বরং চরিত্র, মেধা ও শালীনতার উচ্চ শিখরে। আসুন, আমরা এমন এক জাতি হিসেবে নিজেদের গড়ে তুলি, যাদের অর্জন দেখে বিশ্ববাসী লজ্জা নয়, বরং গর্ব অনুভব করবে।



ফেসবুকে আমরা