November 10, 2026, 1:12 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি

Reporter Name

‎
‎​জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

‎সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে তাকে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
‎
‎​১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সাংবাদিক জুবায়ের আহমদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ করেন।
‎
‎​তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‎​‘কামারগ্রাম না কুমারগ্রাম, কে জানে কার বাপের নাম!’ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এবার প্রভাবশালী মহল থেকে এসেছে দেখে নেওয়ার হুমকি।​সংবাদে কোনো তথ্য বা বক্তব্য নিয়ে দ্বিমত থাকলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি-ধমকি, ভয়ভীতি কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না।
‎
​সাংবাদিকের কাজ প্রশ্ন তোলা, অনিয়ম অনুসন্ধান করা এবং সত্য তুলে ধরা। হুমকি দিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যায় না।
‎
‎​এই ঘটনার পর জকিগঞ্জ উপজেলার সচেতন মহলে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়ার এই অপসংস্কৃতি চলতে থাকলে গণমাধ্যম নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং সমাজে অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না।
‎
‎​এ বিষয়ে দ্রুত সরকারের কাছে সাংবাদিকদের কার্যকর সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন প্রহরী। তাই প্রয়োজনে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।



ফেসবুকে আমরা