November 10, 2026, 11:29 am
শিরোনাম:
পরীমনির ঔদ্ধত্য ও সাংবাদিকদের ওপর হামলা: একা হয়ে পড়ার পথে ঢালিউড নায়িকা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নি,ষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ক,কটেল বি,স্ফোরণ সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুতে বালি উত্তোলনের মহোৎসব পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন একটি অপূর্ণ স্বপ্নের আক্ষেপ: আমার অনাগত সন্তানের উদ্দেশ্যে চিঠি” অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন

Reporter Name

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

 

বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন, পবিত্র ত্রিপিটক পাঠ, বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা এবং দায়ক-দায়িকাদের দান-দক্ষিণা প্রদানের মধ্য দিয়ে এ মহতী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে আসন অলংকৃত করেন সদ্ধর্মকাণ্ডারী, অগ্গসাসনধ্বজ, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, উপ-সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতিত্ব করেন শাসনশোভন, শাসনতিলক, সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীসদ্ধর্মশাসনকীর্তি, সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সংঘানন্দ মহাথের, উত্তর গুজরা ধর্মচক্র বিহার; ভদন্ত স্মৃতিমিত্র থের, অধ্যক্ষ, কদলপুর শ্মশান বিহার এবং ভদন্ত রাহুলাশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, পূর্ব আধার মানিক বৈজয়ন্তী বিহার।

 

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন ধর্মধারী, শাসননিধি পুন্নানন্দ মহাথের, সভাপতি, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটি। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শরণানন্দ ভিক্ষু, আবাসিক, মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহার; ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, কদলপুর হরিশ্চন্দ্র বিহার এবং ভদন্ত সুগশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, পূর্ব আধার মানিক সদ্ধর্মরশ্মি বৌদ্ধ বিহার।

 

বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কল্পতর নিবাসের চেয়ারম্যান, দানশীল ব্যক্তিত্ব ও সমাজসেবক ঊষা কিরণ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন তরুণ দানশীল ব্যক্তিত্ব ও সমাজসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং দুলাল-রেণু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিমুল বড়ুয়া।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের পালি বিভাগের অধ্যাপক রোমন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন মানিক বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন মানিক বিহারের ধার্মিক উপাসক খোকন বিকাশ বড়ুয়া এবং মঙ্গলাচরণ পাঠ করেন ধর্মানন্দ ভিক্ষু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সনজয় বড়ুয়া মুন্না। ধন্যবাদ জ্ঞাপন করেন ধার্মিক উপাসক অজয় বড়ুয়া।

 

ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষপর্বে আকাশপ্রদীপ ও বর্ণিল ফানুস উত্তোলনের আয়োজন করা হয়। এ সময় বিমান ফানুস, হাতি ফানুস, মন্দির ফানুসসহ বিভিন্ন আকৃতির দৃষ্টিনন্দন ফানুস আকাশে উড়ানো হয়। ফানুসগুলোর অর্থায়ন করেন মানিক বিহারের ধার্মিক উপাসক অনিমেষ বড়ুয়া বিজয়ের পরিবারবর্গ।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠান, দান-দক্ষিণা ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ আয়োজন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেন আয়োজক ও উপস্থিত ভক্তবৃন্দ।



ফেসবুকে আমরা