November 9, 2026, 2:25 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১

Reporter Name

আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুদি দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলাম (৩২) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাহাবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত—জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে। আর আটক মাহাবুব রহমান একই এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুটকিয়ার মোড়ে জাকিরুলের একটি মুদি দোকান রয়েছে। সেই দোকান থেকে নিয়মিত বাকিতে পণ্য কিনতেন মাহাবুব। গত রবিবার সন্ধ্যায় বকেয়া টাকা পরিশোধ ও তা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে মাহাবুব তার দুই ভাই আব্দুল মাবুদ ও মাহফুজুলকে নিয়ে পুনরায় দোকানে এসে জাকিরুলের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা ঘাতক মাহবুবকে আটক করে রাখার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা