September 21, 2026, 4:02 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ নাসিরনগরে হাত, মুখ ও শরীরে কসটেপ মোড়ানো লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি  দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া চেয়েছেন বজলুর রহমান নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়স্থ আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে সংগঠনের কার্যালয়ের তৃতীয় তলায় এক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা