August 14, 2026, 4:13 am
শিরোনাম:
১০১ জন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’ এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন / চেয়ারম্যান প্রার্থী গুলজার ভূঁইয়া বেলাবোতে ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩ ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়া প্রেসক্লাব: নবগঙ্গার তীরে সাংবাদিকতার আলোকবর্তিকা   ৩৩ বছরের গৌরব, ঐতিহ্য ও জনমানুষের আস্থার প্রতিষ্ঠান ঝিনাইদহ সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Reporter Name


মহিউদ্দিন,নেত্রকোণা প্রতিনিধি:

​নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​গত ১১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল মোহনগঞ্জ থানাধীন নওহা জামে মসজিদের সামনে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন,মোহনগঞ্জ উপজেলার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মোঃ শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), ধর্মপাশা উপজেলার শেখবাড়ী গ্রামের অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০) এবং খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫)। ​

ঘটনাপ্রবাহে উপস্থিত মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে নিম্নে উল্লেখিত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন:
​মোঃ শমল মিয়া: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড
।​জাহেদুল ইসলাম জুয়েল: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​অনয় রায়: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​

মোঃ ফারুক মিয়া: ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​মোবাইল কোর্টের বিচারিক প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত সকল আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ডিএনসি নেত্রকোণার পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা