August 14, 2026, 4:12 am
শিরোনাম:
১০১ জন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’ এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন / চেয়ারম্যান প্রার্থী গুলজার ভূঁইয়া বেলাবোতে ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩ ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়া প্রেসক্লাব: নবগঙ্গার তীরে সাংবাদিকতার আলোকবর্তিকা   ৩৩ বছরের গৌরব, ঐতিহ্য ও জনমানুষের আস্থার প্রতিষ্ঠান ঝিনাইদহ সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সুমন এবং পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে তারা আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অনুপ তালুকদার কৃতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা