August 4, 2026, 8:32 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ: মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

Reporter Name

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি, ৩ আগস্ট: পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর পরিকল্পনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদে একটি ১২০ ওয়াটের এমপ্লিফায়ার প্রদান করা হয়।

 

এছাড়া মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় একটি কাঠের র‍্যাক, একটি কাঠের টেবিল এবং পাঁচটি প্লাস্টিকের চেয়ার বিতরণ করা হয়। মধ্যনগর আলিম মাদ্রাসায় চার আসনের পাঁচ জোড়া কাঠের বেঞ্চ, একটি কাঠের টেবিল ও পাঁচটি প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়। একই সঙ্গে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি স্ট্যাবিলাইজার প্রদান করা হয়।

 

সামগ্রী বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।



ফেসবুকে আমরা