গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নাটোরে জামায়াতের গণমিছিল ১ আগস্ট
বিশেষ প্রতিনিধিঃ- মীর রাফিকুল ইসলাম
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিশাল গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখা।
আগামীকাল ১ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই গণমিছিলটি শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, উক্ত গণমিছিলে নাটোর জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে দলে দলে যোগদানের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।