August 6, 2026, 1:26 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঋণমুক্ত কৃষকই সমৃদ্ধির ভিত্তি: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter Name

 

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম

 

কৃষকের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫ হাজার ৮৯২ জন কৃষকের মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার খেলাপি কৃষিঋণ পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার অংশ হিসেবে কৃষকদের মাঝে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মওকুফ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বল্পসুদে কৃষিঋণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার যে ভিত্তি রচনা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা আরও সুদৃঢ় করেন। তিনি বলেন, সেই কৃষকবান্ধব ধারাবাহিকতা অনুসরণ করেই বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষিঋণ সুদে-আসলে সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরও জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর আওতায় দেশের প্রায় ১২ লাখ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ঋণমুক্ত হয়েছেন। চলতি অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, বোদা উপজেলায় সুবিধাভোগী ৫ হাজার ৮৯২ জন কৃষকের মধ্যে সোনালী ব্যাংকের পাঁচটি শাখার ২ হাজার ৪২০ জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পাঁচটি শাখার ৩ হাজার ৪৭২ জন কৃষক রয়েছেন। মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৭১ লাখ এবং রাকাবের মাধ্যমে ৩ কোটি ২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য সার্টিফিকেট মামলা নিষ্পত্তির পথও সুগম হবে, যা তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক।



ফেসবুকে আমরা