August 5, 2026, 12:59 am
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাংলাদেশে জন্ম, কাতারের জার্সিতে গতির ঝড়: স্প্রিন্টার মোহাম্মদ সাফোয়ান হোসেন

Reporter Name

আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধি:

 

 

বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের সন্তান মোহাম্মদ সাফোয়ান হোসেন বর্তমানে কাতারের অ্যাথলেটিক্সে উদীয়মান এক স্প্রিন্টার হিসেবে পরিচিতি লাভ করেছেন। আল শামাল স্পোর্টস ক্লাবের এই অ্যাথলেট কাতারের স্বনামধন্য অ্যাসপায়ার একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ৬০, ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছেন।

অ্যাসপায়ার একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে নিজেকে গড়ে তুলছেন সাফোয়ান। তার ব্যক্তিগত পারফরম্যান্স অনুযায়ী, ১০০ মিটারে ব্যক্তিগত সেরা সময় ১০.০৩ সেকেন্ড, প্রতিযোগিতায় নথিভুক্ত সময় ১০.৪৫ সেকেন্ড এবং ২০০ মিটারে ব্যক্তিগত সেরা সময় ২১.৭৫ সেকেন্ড। এছাড়া ৬০ মিটারে তার সেরা সময় ৬.৬০ সেকেন্ড।

ইতোমধ্যে কাতার ক্লাব অলিম্পিক, কুয়েত অলিম্পিক এবং ওয়েস্ট এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এছাড়া ২০২৪ সালের দোহা ডায়মন্ড লিগের ইয়ুথ/রিজিওনাল শোকেস বিভাগে রৌপ্যপদক জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ক্রীড়া সাফল্যের পাশাপাশি ২০২১ সালে কাতারে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত এবং বর্তমান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের কাছ থেকে ‘বেস্ট অ্যাথলেটস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন সাফোয়ান। অল্প বয়সেই অ্যাসপায়ার একাডেমিতে বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাওয়া তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে কাতারের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশে জন্ম নেওয়া এই প্রতিভাবান স্প্রিন্টার। ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত থাকলে ভবিষ্যতে এশিয়ান গেমস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকের মতো মর্যাদাপূর্ণ আসরে তার কাছ থেকে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া সাফোয়ান হোসেনের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে কাতারের জার্সিতে তার সফল পথচলা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে।



ফেসবুকে আমরা