August 5, 2026, 12:08 am
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মাছখোলায় জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ

Reporter Name

খুলনা বিভাগীয় প্রধান: মোঃ জামাল উদ্দিন

 

 

১৩ই জুলাই সোমবার ২০২৬ সাতক্ষীরা: টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে মাছখোলাবাসীকে মুক্ত করতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেন।কয়েক দিনের অবিরাম বর্ষণে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার বিভিন্ন সড়ক, বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গিয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এই পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর করতে সময়োপযোগী উদ্যোগ নেন অধ্যাপক আব্দুল ওয়ারেছ। সোমবার সকালে তিনি সরাসরি মাছখোলা এলাকায় গিয়ে জলাবদ্ধ স্পটগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে নিয়ে ড্রেন ও নালা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই পানি নিষ্কাশন কাজে হাত মেলান। উক্ত কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ডাবলু, আব্দুল হাকিম, শাহজাহান আলীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাছখোলার বাসিন্দারা।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনকে সামনে রেখে শুধু নয়, বরং এই ধরনের জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমস্যা কাটিয়ে মাছখোলা এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।



ফেসবুকে আমরা