August 6, 2026, 4:39 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বন্যায় ভাসছে রাজশাহীর কৃষি: দিশেহারা কৃষক, পাশে দাঁড়িয়েছে কৃষি প্রশাসন

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

১৩ জুলাই, ২০২৬ রাজশাহীতে গোদাগাড়ী চলমান ভয়াবহ বন্যায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাজার হাজার কৃষক পরিবারের স্বপ্ন এখন পানির নিচে। বিশেষ করে জেলার নিম্নাঞ্চলের আবাদি জমিগুলো তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক চাষিরা। তাদের উৎপাদিত ফসলের বড় একটি অংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গভীর সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ বিভিন্ন অর্থকরী ফসল। অনেক কৃষক ঋন করে চাষাবাদ করেছিলেন, এখন তাদের সামনে শুধুই অনিশ্চয়তা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠের ফসল দ্রুত পচে নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও কৃষকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্রিয় হয়েছে রাজশাহী গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। নিরাপত্তা ও পুনর্বাসনে কৃষি দপ্তরের প্রধান দ্রুত পানি নিষ্কাশন যেখানে সম্ভব সেখানে পাম্প মেশিন বসিয়ে এবং ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। বীজ ও সার সহায়তা পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পানি সরে যাওয়ার পর ক্ষেতের যত্ন এবং দ্রুত পরবর্তী ফসল রোপনের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান,বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষি পুনর্বাসন প্যাকেজের আওতায় তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো কৃষকই যেন সহায়তার বাইরে না থাকে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।



ফেসবুকে আমরা