August 5, 2026, 12:10 am
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবারকে ত্রাণ

Reporter Name

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দুর্যোগকবলিত দুর্গম উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের সময় উপকূলীয় জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।



ফেসবুকে আমরা