আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী,তানোর থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় ধরণের সাফল্য অর্জন করেছে। অফিসার ইনচার্জ (ওসি) স্যারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এস আই (নিঃ) মোঃ মাসউদ আলী, এ এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এবং এ এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।
অভিযানটি কামারগাঁ বাজার সংলগ্ন পূর্ব পাড়া এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের সত্যতা যাচাই করে পুলিশ দল উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় আসামির দেখানো মতে, তার শোবার ঘরের খাটের নিচের একটি বিশেষ বাক্স থেকে আনুমানিক ৫০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এই সফল অভিযান মাদক নির্মূলে তানোর থানা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞারই বহিঃপ্রকাশ। স্থানীয় জনগণ পুলিশের এই তাৎক্ষণিক ও সফল পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।