বিশেষ প্রতিনিধিঃ- মীর রাফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়কে শক্তিশালী করা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
নাটোর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মীর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক ড. মীর মোঃ নুরুল ইসলাম তৃণমূল নেতৃবৃন্দের প্রতি দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করে প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।”