August 6, 2026, 4:37 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ছাতকে শিক্ষক দম্পতির কন্যা প্রতিভা’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

Reporter Name

সেলিম মাহবুব, ছাতক:

 

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে প্রতিভা দত্ত ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, প্রতিভা দত্ত একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভের মাধ্যমে সে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতার মুখ আরও উজ্জ্বল করেছে। জানা গেছে, প্রতিভা দত্ত কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী রানী পালের কন্যা।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, প্রতিভা দত্তের এই ধারাবাহিক সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে। তার এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।



ফেসবুকে আমরা