August 5, 2026, 5:09 am
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাটোরে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগের মিছিল ও পরবর্তীতে সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার: ১১ জুলাই, ২০২৬

 

 

নাটোর জেলায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের একটি অংশ ঝটিকা মিছিল বের করলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়ে জেলা ছাত্রলীগের সভাপতির বাড়ি।

আজ দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান এলাকায় হঠাৎ করেই জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল দেখা যায়। সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও নেতাকর্মীরা রাজপথে নেমে শোডাউন করেন। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। তিনি সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দীর্ঘ সময় পর রাজপথে ছাত্রলীগের এমন সক্রিয় উপস্থিতি স্থানীয় জনমনে কৌতুহল ও আতঙ্কের সৃষ্টি করে।

ছাত্রলীগের এই মিছিল ও বক্তব্যের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মিছিলের প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ্রুত সংগঠিত হয়ে গাঁওপাড়া ঢালান এলাকায় উপস্থিত হন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা মিছিলের মূল হোতা ও জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাসভবনের দিকে অগ্রসর হন।

সূত্র থেকে জানা যায়, বিএনপি নেতাকর্মীদের একটি বিশাল অংশ ফরহাদ বিন আজিজের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় বাড়িটির আসবাবপত্র, জানালা ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, উক্ত হামলার ঘটনায় পাল্টাপাল্টি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক এই রেষারেষি এবং আইন অমান্য করার প্রবণতা জন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুকে আমরা