August 5, 2026, 7:44 am
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফ–কক্সবাজার সড়কে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

Reporter Name

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বিশাল গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার বিকেলে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। বিকেলে প্রবল বাতাসের একপর্যায়ে গাছটি উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করেন। এ সময় কিছুক্ষণ টেকনাফ–কক্সবাজার সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকায় বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই বৈরী আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা