মোছাঃ জেলেখা আক্তার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে পৃথক অভিযানে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছেন পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার রহমানপুর মেছিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম (২৫), পিতা- রশিদুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু (২৪), পিতা- হাসিনুর রহমান এবং হাসিনুর রহমান (৪৬), পিতা- মৃত আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি রহমানপুর মেছিরপাড়, পাটগ্রাম উপজেলায়।
একই অভিযানে উপজেলার রসুলগঞ্জ এলাকার শিমুল (২৭), পিতা- কলিম উদ্দিনকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।