August 5, 2026, 8:57 am
শিরোনাম:
বিলাইছড়িতে আশিকা কর্তৃক আরও ২০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেরা সিএইচসিপিদের সম্মাননা, ঝিনাইদহ সদরে ইউএইচএফপিওর ব্যতিক্রমী উদ্যোগ সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের আকুতি, দালালের বিচার ও দেশে ফেরানোর দাবি নড়াইলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা মোঃশরিফুল চৌধুরী গ্রেফতার বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত  সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবি’র সফল অভিযান: ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

রাজশাহী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তে মাদক চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

সোমবার (৬ জুলাই ২০২৬) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন চরকানাপাড়া সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।

এমন তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাট ক্ষেতের ভেতরে কৌশলগত অবস্থান নিয়ে ওঁত পেতে থাকে। অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যরা দেখতে পায়, এক ব্যক্তি মাদকদ্রব্যের বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে ধরার চেষ্টা করলে, মাদক কারবারী বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তাটি তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যগুলো সরকারি আইন অনুযায়ী গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া, পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর এমন কঠোর অবস্থান এলাকায় প্রশংসিত হয়েছে।



ফেসবুকে আমরা