আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
তারিখ: ৬ জুন ২০২৬ রাজশাহী থানার উপজেলায়
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় স্থানীয় উন্নয়ন ও পল্লী সমৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা নাইমা খান। সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে বিএনপি নেতা বিন্দু উল্লেখযোগ্য।
উপজেলা প্রশাসন ও বিআরডিবি, তানোর, রাজশাহী। উপজেলা পরিষদ হলরুম,তানোর রাজশাহী। আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ ও পল্লি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান স্থানীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানটিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।