August 4, 2026, 8:33 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বগুড়ার নন্দীগ্রামে মাদানিয়া ক্বওমী মাদ্রাসায় ইসলাহী ইজতেমা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name

 

আরাফাত হোসেন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

 

​বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে অবস্থিত মাদানিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ইসলাহী ইজতেমা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নানুপুরের পীর শাহ্ সালাহউদ্দীন নানুপুরীর নির্দেশনায় প্রতি মাসে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই ইজতেমার আয়োজন করা হয়।
​ইজতেমায় দেশের প্রখ্যাত আলেমগণ কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। আয়োজকরা জানান, বর্তমানের কর্মব্যস্ত জীবনে পার্থিব মায়ার জালে জড়িয়ে মানুষ অনেক সময় নিজেদের মূল লক্ষ্য অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে যায়। ইসলাহী ইজতেমাগুলো মানুষের জীবনের স্থবিরতা ভেঙে নতুন করে দ্বীনের পথে ফিরে আসার প্রেরণা জোগায় এবং আধ্যাত্মিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি জাকারিয়া হাবিব। মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদানিয়া ক্বওমী মাদ্রাসার মুহতামিম মুফতি মোসাদ্দিকুর রহমান।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মোজাদ্দিদুজ্জামান, মাওলানা আতিকুর রহমান, হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা মিনহাজ, হাটকড়ই বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আতিক এবং স্থানীয় মহিলা মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুর রহিম। এছাড়া অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা