August 8, 2026, 1:24 pm
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু র‌্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত যাদুকাটা, রক্ষার দাবি স্থানীয়দের বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু তাহিরপুরে ভারতীয় বিড়ির অবৈধ মজুত উদ্ধার, তদন্তে পুলিশ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল দহগ্রামের সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

Reporter Name

আমির হোসাইন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন ( র) আস্তানা এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব। সোমবার দুপুরে এই উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রমেন্দ্র নারায়ন বৈশাখ।

সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন,মিজানুর রহমান,এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি,খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ,দৈনিক তৃতীয় মাত্রার শফিকুল ইসলাম,দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,হযরত শাহ আরেফিন (র.) এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী আলম সাব্বির বলেন,আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন,আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। ২২ বছর ধরে তিনি সততার সাথে সাংবাদিকতা করছেন। তাকে জড়িয়ে মানবন্ধনে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা অপ্রপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকগন প্রতিবাদে জানিয়ে বলেন,একটি পক্ষ তাহিরপুর উপজেলা প্রেসক্লারে দৃষ্টিগোচর বিষয়টি গুরুত্ব সহকারে প্রেসক্লাব প্রতিবাদ দোষীদের দৃষ্টান্ত পুলক শাস্তির দাবী জানায়।



ফেসবুকে আমরা